• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোনজামাইকে হত্যার ঘটনায় দুই শ্যালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ
বোনজামাইকে হত্যার ঘটনায় দুই শ্যালক গ্রেফতার

নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠিতে নরসুন্দর পঙ্কজ শীলকে (৩২) হত্যার ঘটনায় তার স্ত্রী সোনালী শীলের দুই চাচাতো ভাই বিশ্বজিত চন্দ্র শীল (২২) ও শুভ শীলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এরআগে ১২ জুন রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ৈকরন খাল থেকে পঙ্কজের বস্তাবন্দি হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন পঙ্কজের বাবা নরেন্দ্রনাথ শীল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর রোববার রাতে উপজেলার বারইকরণ গ্রাম থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নরসুন্দর পঙ্কজ চন্দ্র শীল ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি সেলুনে কাজ করতেন। তার বাবা-মাসহ পরিবারের লোকজন শহরের বাহের রোড এলাকায় বসবাস করেন।

পঙ্কজ নলছিটির বারইকরণ গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। স্ত্রীকে মারধর ও মাদকাসক্ত হওয়ার কারণে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্ক ভাল ছ
পুলিশ আরও জানায়, খাল থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। এরই সূত্র ধরে নিহত নরসুন্দর পঙ্কজ শীলের স্ত্রী সোনালী শীল, চাচাতো ভাই বিশ্বজিত চন্দ্র শীল ও শুভ শীলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিত চন্দ্র শীল ও শুভ শীল পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। পঙ্কজ শীল হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।