আরমান হোসাইন নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ আইরিন আক্তার রাফি (১৯) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের গনক বাড়ির মহিবুর রহমানের স্ত্রী।
শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল ৬টার দিকে উপজেলার ঘোষকামতা গ্রামের গনক বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহতের ননদ সাথী আক্তার শনিবার সকাল ৬টার দিকে ভাবির কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনদের ডেকে আনে। পরে রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে আইরিন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্হায় দুই পা খাটের উপর লেগে থাকতে দেখে। এ সময় বাড়ির লোকজন আইরিনকে ডেকে বলে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, কথা বলো, এতে সাড়া না পেয়ে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ হাসপাতাল হইতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক আত্মহত্যার নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।