• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ট্রাপিক পুলিশের অভিযানে সিলিন্ডারযুক্ত ৪ সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২২, ১৪:০৪ অপরাহ্ণ
ভোলায় ট্রাপিক পুলিশের অভিযানে সিলিন্ডারযুক্ত ৪ সিএনজি জব্দ

মোঃ ইসমাইল ভোলা।

ভোলায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ টি সিএনজি জব্দ করেছে পুলিশ। সোমবার (২০ জনু) ভোলা ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলার পুলিশ পরিদর্শক ( টিআই) আব্দুল গনি জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ভোলায় বিভিন্ন সড়ক- মহাসড়কে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহন চলাচল অধিকতর বৃদ্ধি পেয়েছে।

বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নজরে আসলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা পেতে সব থানা ও ট্রাফিক বিভাগকে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ ভোলা সদর ট্রাফিক বিভাগ ঝুঁকিপূর্ণ সিলেন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ টি সিএনজি আটক কর।

তিনি আরও জানান, আটক বাহন থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলেন্ডার খুলে রাখা হয়েছে এবং পরিবর্ততে সড়ক – মহাসড়কে এ ধরনের যানবাহন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়ছে। এই ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জেলা ট্রাফিক বিভাগ ও থানা সমূহকে নির্দেশনা প্রদান করেছেন।।