• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শরীরের শক্তি দেখিয়ে অবৈধ ভাবে মাঠি খনন ও সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ণ
শরীরের শক্তি দেখিয়ে অবৈধ ভাবে মাঠি খনন ও সাংবাদিককে হুমকি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯ নং নোহালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কচুয়া সরাদারপাড়া গ্রামে মৃতঃকাছিমুদ্দিনের ছেলে আজিজুল ইসলামের নামে শরীরের শক্তি দেখিয়ে অবৈধ ভাবে মাঠি খননের অভিযোগ উঠেছে। মোঃসিরাজুল ইসলামের বাসা যাতায়াতের একমাত্র রাস্তায় ১৫-২০ সে.মি. প্রস্ত ও গভিরতা ১ মিটারের ও বেশি অবৈধভাবে সরকারী মাঠি খনন করেছে আজিজুল।

আজিজুল ইসলাম(৫০)পিতাঃমৃতঃকাছিমুদ্দিন,আয়সা খাতুন(৪৪)স্বামীঃ আজিজুল, তাদের ছেলে আতিকুল ইসলাম(২০) ঝগড়া বাধার জন্য উসকানি মূলক কথা বলে সিরাজুল ইসলামের বাসার সামনে।

শরীরের শক্তি দেখিয়ে অবৈধ ভাবে সরকারি মাঠি খননের বিষয়টি ক্যামেরায় ভিডিও ধারন করায় আজিজুল ইসলামের ২য় ছেলে আতিকুল ইসলাম(২০) সাংবাদিক আবু তালেবকে প্রান নাশের হুমকি দেয়।আরো বলে এই খবর কোন টিভি চ্যানেল বা পত্রিকায় দিলে তোকে দেখে নেবো।সাংবাদিক আবু তালেব প্রতিউওরে বলেঃ মরনকে বরন করে সাংবাদিকতায় এসেছি। সত্য প্রকাশ করে যাবো, মৃত্যুকে ভয় পাইনা।

আরো মজার বিষয় হলোঃআজিজুল ইসলামের বাসা সিরাজুল ইসলামের বাসা থেকে ২০০-৩০০ গজ পশ্চিমে। এখানে নেই আজিজুলের সম্পত্তি তারপরেও শরীরের শক্তি দেখিয়ে অবৈধ ভাবে সরকারি সম্পত্তির মাঠি খনন।প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।