তারিখঃ ২০ জুন ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে জেলেদের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুন) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদকে টিকিয়ে রাখা ও দেশকে সম্পদশালী করার জন্য জেলেদের মাঝে চালের ব্যবস্থা করেছেন। এতে জেলেরা অনেক খুশি। এ মাসে ১৩০০ জেলেকে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, মৎস্য অফিস সহকারী বশার মিয়া ও শুধাংসু হালদার সহ রতনদী তালতলী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।