রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
সাহিত্যিক ও লেখক হিসেবে বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল স্মৃতি দাবানল সম্মাননা পেয়েছেন লেখক, গবেষক ও সংগঠক রানা মাসুদ। সোমবার (২০ জুন) বিকেলে রংপুর টাউনহল মঞ্চে রনাঙ্গনের মহাকাল, উত্তরাঞ্চলের ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক প্রাচীন পত্রিকা দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাবার্ষিকীতে লেখালেখিতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
রানা মাসুদঃ লেখক, গবেষক ও সংগঠক রানা মাসুদ লেখালিখির পাশাপাশি সাহিত্য ও সমাজসেবামুলক অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। রানা মাসুদ অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রংপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি, আর এ এম সি শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক, রংপুর চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, লায়ন্স ক্লাবের সদস্য, রঙ্গপুর গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সহ-প্রকাশনা সম্পাদক, ইতিহাস গবেষণঅ পরিষদ রংপুর প্রচার সম্পাদক, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাহিত্য সম্পাদক, মানবতার বন্ধনে রংপুরের জীবন সদস্য, বিভাগীয় লেখক পরিষদ ও ফিরেদেখা’র উপদেষ্টা, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি’র কার্যকরী সদস্যসহ আরো অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করছেন তিনি।
রানা মাসুদ কবিতা ও ছোট গল্প লিখে থাকলেও এখন গবেষণামুলক লেখালেখি করছেন পুরোদমে। ইতিমধ্যে তাঁর কাব্যগ্রন্থ ও গবেষণামুলক কয়েকটি বই প্রকাশ হয়েছে।
এদিকে লেখক, গবেষক ও সংগঠক রানা মাসুদ সাহিত্যিক ও লেখক হিসেবে বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল স্মৃতি দাবানল সম্মাননা পাওয়ায় অভিযাত্রিক ও মৌচাক পরিবার এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।