• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যোগ দিবসে গৌরনদীতে যোগাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক যোগ দিবসে গৌরনদীতে যোগাসন

গৌরনদী প্রতিনিধি \ যোগাসন ও ধ্যানের মাধ্যমে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে যোগাসনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় যোগাসন ও ধ্যানের মাধ্যমে সুস্থ শরীর ও রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনের ইয়োগা ইন্সট্রাক্টর অমল সরকার, সৌরভ ঢালী গৌতম, মোঃ নুরুল আমিন, মহী সিকদার মনজু প্রমূখ।