গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার আইন-শৃংখলা কমিটির সভা সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।