মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
আজ ২১/০৬/২০২২ রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন বামনা উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম ও আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা আওয়ামিলীগ এর সিঃ সহ সভাপতি মোঃ মোশাররফ হোসেন জমাদ্দার ও আলহাজ্ব ইউসুফ আলী হাং, অফিস ইনচার্জ এর প্রতিনিধি ওসি তদন্ত মোঃ আবুল হোসেন, বামনা উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ২ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার ও পুজা পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় কর্মকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বামনা উপজেলার সাংবাদিক বৃন্দ এবং সুধীবৃন্দ।