• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তারগলায় গামছা পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২২, ১৩:০৭ অপরাহ্ণ
রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তারগলায় গামছা পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) গলায় গামছা পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর ষ্টেশন রোডের অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।
বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের অফিস সহায়ক বদিউজ্জামান জানান, মঙ্গলবার (২১ জুন) সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এসময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথ রুমে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।