উজিরপুর(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুরের উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, বর্ণাঢ্য র্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।