• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২২, ১৫:৩৭ অপরাহ্ণ
শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন

দানিসুর রহমান লিমন-
কর্মদক্ষতার গুনে একের পর এক প্রশংসনীয় ক্রেস্ট গ্রহন করছেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নিষ্ঠাবান পুলিশ অফিসার আলাউদ্দিন মিলন। তিনি শুধু পুলিশ অফিসার নন। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পেশাগত দিক থেকেও তার কর্মকাণ্ডে শিল্পশৈলি দারুণভাবে লক্ষণীয়।

আইনশৃংখলা রক্ষায় পেশাগত দায়িত্ববোধের প্রখরতায় তিনি অনন্য। একারণেই তিনি আইনি সেবা প্রদানে ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি স্মারক গ্রহন করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত বরিশালের পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর হাত থেকে তিনি শুদ্ধাচার পুরস্কারের এই ক্রেস্ট গ্রহন করেন।

বাকেরগঞ্জ থানার এই অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় সততা, ন্যায়-নিষ্ঠা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করেছেন।

আলাউদ্দিন মিলন সাংবাদিকদের বলেন, তিনি শুধু পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা পুঙ্খানু-পুঙ্খানুভাবে পালন করে আসছেন। তিনি মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে আজীবন এভাবেই কাজ করে যেতে চান।

নিষ্ঠাবান এই পুলিশ অফিসারের প্রথম ও শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিণির্মাণে সাধ্যমতো অবদান রাখা। প্রত্যাশা শুধু জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ লালন করে জীবন পারি দেয়া বলেও জানান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন।