গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিনś সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমূখ।