গৌরনদী প্রতিনিধি \ নানান কর্মসূচির মধ্যদিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারটায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, আব্দুস সাত্তার মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু প্রমূখ।