• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাধুর বটতলায় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২২, ১৮:১৭ অপরাহ্ণ

বরিশালের সাধুর বটতলায় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (২২ জুন) বরিশাল সাধুর বটতলায় দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ আহম্মেদ হাওলাদারের বাসভবনে উপজেলার চরামদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ও ফরম বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

বরিশালের এক নেতার বাসভবনে বসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মনে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রূপ নিতে পারে।

সূত্রে জানা গেছে, সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতিপূর্বে তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ কার্যক্রম শুরু করলেও বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের বর্তমান আহবায়ক কমিটি ফরম বিতরণ করিতে ব্যর্থ হয়।

এরপর কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ ও ফরম বিতরণ করার জন্য কঠোর নির্দেশনা আসলে বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তড়িঘড়ি করে লোক দেখানো ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন।

নাম প্রকাশে অনিশ্চুক স্বেচ্ছাসেবক দলের এক নাম জানান, যাদেরকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে তারা অযোগ্য। তারা এখনো উপজেলায় স্বেছাসেবক দলের কোন অফিস নিতে পারেননি। বর্তমান কমিটির আহবায়ক মোঃ মাহামুদ খান সুমন ও সদস্য সচিব মোঃ আল আমিন হাওলাদার স্বেচ্ছাসেবক দল গুছাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোল্লা মাহমুদ বিন মিজান (সুপারিশ ক্ষমতাপ্রাপ্ত) সাংবাদিকদের বলেন, বর্তমান কমিটির মতামত না নিয়েই স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব একক সিদ্ধান্তে বরিশালে বসে দলের তথ্য ফরম বিতরণ শুরু করেছেন। বাকেরগঞ্জ উপজেলায় তো আর জায়গার অভাব নেই যে বরিশালের কোন একজন নেতার বাসায় বসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ফরম বিতরণ করতে হবে। তিনি এ বিষয়ে জেলা ও কেন্দ্রিয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।