• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২২, ১৫:৩৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ বসির উদ্দিন সিকদার, চরাদি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু প্রমূখ।