• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ
এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি \ এক কেজি গাঁজা সহ ইয়াছিন হাওলাদার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।