• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যাকবের নেতৃত্বে চরফ্যাশন প্রেসক্লাবের সংবাদকর্মীরা যাচ্ছে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২২, ০৪:০৪ পূর্বাহ্ণ
জ্যাকবের নেতৃত্বে চরফ্যাশন প্রেসক্লাবের সংবাদকর্মীরা যাচ্ছে  পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে

.
কামরুল শিকদার স্টাফ রিপোর্টার্স

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ যোগ দিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে আওয়ামী লীগের 10000 10000 নেতাকর্মী যাচ্ছে পদ্মা সেতুউদ্বোধন অনুষ্ঠানে

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির নেতৃত্বে এ দুই উপজেলার চারটি লঞ্চে করে শুক্রবার সন্ধ্যায় এসব নেতাকর্মীরা রওনা হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন এমপি জ্যাকব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এসকল নেতাকর্মীদেরকে পদ্মা সেতুর অনুষ্ঠানে নেয়া হচ্ছে

এমপি জ্যাকব আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চারটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লঞ্চগুলো চরফ্যাশন ও মনপুরা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে।চরফ্যাশন বেতুয়া টার্মিনাল থেকে দুটি লঞ্চ, মনপুরা থেকে একটি ও ঘোষেরহাট থেকে একটিসহ মোট চারটি লঞ্চ ছেড়ে যাচেচ। সবার খাবারের ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।