• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে ছাত্রনেতা বাদশা নিজামীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২২, ১৭:৩২ অপরাহ্ণ
পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে ছাত্রনেতা বাদশা নিজামীর অভিনন্দন

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃতি সন্তান ও মধ্যম মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুতিউর রহমান বাদশা নিজামী।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার এটি একটি দৃঢ় সংকল্প। পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করে তিনি শেখ হাসিনার প্রশংসা করেন।

অভিনন্দন বার্তায় তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দেশের সকল মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।।

পরিশেষে তিনি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।