হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় প্রধান সড়ক কেটে কালভার্ট
নির্মান করছে রোড এন্ড হাইওয়ে।এ নিয়ে সাধারন জনগনের মধ্যে চরম ক্ষোভ
বিরাজ করছে।সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের
বাংলা বাজার থেকে আদা কিলোমিটার পশ্চিমে গডি হাওলাদার বাড়ি সংলগ্ন রোডস
এন্ড হাইওয়ে একটি কালভার্ট নির্মান কাজ করছে।যেখানে কালভার্টটি নির্মান
করছে তার দুই পাশে রোডস এন্ড হাইওয়ের দুটি কালভার্ট।বর্তমানে যে কালভার্টটি নির্মান
করছে তার ৫০ ফুট দক্ষিনে রয়েছে একটি কালভার্ট এবং ১ শত মিটার উত্তরে রয়েছে
আরেকটি কালভার্ট।জানাযায় একটি ২ মিটার আরেকটি ৮ মিটার কালভার্ট নির্মান করার জন্য
রোডস এন্ড হাইওয়ে ১ কোটি ২৬ লক্ষ টাকা প্রকপ্ল ব্যায় ধরা হয়েছে।হাসান
টেকনো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কালভার্ট দুটি নির্মানের জন্য দেওয়া
হয়েছে।কালভার্ট নির্মান ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সুমন বলেন
আমরা কাজ করতে আসছি।আমাদের কিছু করার নেই।দুই পাশে কালভার্ট থাকার
পরে এটি নির্মান করা সরকারের অর্থ অপচয়।স্থানীয় ইউপি সদস্য দুলাল বেপারী, মোল্লা কবির সহ একাধিক ব্যক্তি জানান
হাওলাদার জানায় বিলের পানি নিষ্কাষনের জন্য দুই পাশে দুটি কালভার্ট
রয়েছে।অথচ সরকারের টাকা লুটপাট করার উদেশ্যে ৫০ ফুট এর মাথায় আরেকটি
কালভার্ট নির্মান করছে।বরিশাল রোডস এন্ড হাইওয়ের উপসহকারী প্রকৌশলী
রফিক জানায় স্থানীয় এক নেতার নিদের্শে কালভার্টটি নির্মান করা
হচ্ছে।এছাড়া ৫০ ফুট দূরত্বে যে কালভার্ট রয়েছে তার প্রবেশ মুখ বন্ধ করে রাখা
হয়েছে।হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানায়
অপ্রয়োজনীয় কালভার্ট নির্মান করে অর্থ ব্যায় করার কোনো মানে হয় না। এ
বিষয়ে রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তাদের জন্য যোগায়োগ করবো।