• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে ১.৫ ডিগ্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ণ
৩০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে ১.৫ ডিগ্রী

বরিশালে সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার॥ চরম তাপপ্রবাহ, ভারী বৃষ্টীপাত, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা বা সাইক্লোন দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ জলবায়ুর পরির্বতন। আগামী ২০৩০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে ১.৫ ডিগ্রী সেলসিয়াস। একমাত্র কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে এই পরিবর্তনের গতি কমানো সম্ভব। এ ছাড়া ২১শ সাল নাগাদ সাগর পৃষ্টের উচ্চতা বেড়ে যেতে পারে ১.১ মিটার। বৃহস্পতিবার বরিশালে জলবায়ু পরিবর্তন জনিত উদ্বাস্তুদের জন্য চাই অধিকার ভিত্তিক সুরক্ষা নীতিমালা ও স্থানীয় ব্যবস্থাপনা জরুরী শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সকালে নগরীর একটি রেস্তরায় আইসিডিএ নামে একটি উন্নয়ন সংগঠনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএনডিএন এর সভাপতি আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী, পরিসংখ্যান কর্মকর্তা রাজিব কুমার দাস ও মহিলা পরিষদের সম্পাদিকা পুষ্প চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন আইসিডিএ’র নির্বাহী পরিচালক সালমা খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, কোষ্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, সবুজ আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান, টিআইবি’র ম্যানেজার আশরাফুর রহমান, বেলার লিংকন বায়েন প্রমুখ।