• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধণকে স্মরনীয় করে রাখলেন গৌরনদীবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ণ
পদ্মা সেতুর উদ্বোধণকে স্মরনীয় করে রাখলেন গৌরনদীবাসী

গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেছের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন পূরনের স্বাক্ষী হতে ও পদ্মা সেতুর উদ্বোধণকে স্মরনীয় করে রাখতে কাঠালবাড়ি লঞ্চঘাট থেকে স্বাধীনতার প্রতীক লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশনায় গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করে শনিবার রাতে নিজ গন্তব্যস্থলে ফিরে এসেছেন। এছাড়াও শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনের নানান কর্মসূচী পালিত হয়। রাতে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল মেট্রোর আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন। একইদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু কবিতা পরিষদের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কবিতা উৎসবের আয়োজন করেন। কবিতা উৎসবে স্থানীয় কবিরা পদ্মা সেতু নিয়ে লেখা তাদের স্ব-রচিত কবিতা আবৃতি করেন।