• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার প্রেক্ষিতে যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২২, ১৬:১৩ অপরাহ্ণ
বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার প্রেক্ষিতে                যৌথ সভা

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
আজ ২৭ জুন রোজ সোমবার বিকাল -৩ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান জেলা প্রশাসক বরগুনা, বিযুস চন্দ দে অতিরিক্ত জেলা প্রশাসক বরগুনা, উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুররব মুর্তযা আহসান মামুন, উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম ও আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল প্রমুখ