• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়কসহ তিনজনকে অব্যহতি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহব্বায়ক ও সদস্য সচিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে অব্যহতি দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২৬ জুন) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মনির স্বাক্ষরিত স্বেচ্ছাসেবক লীগের একটি প্যাডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহব্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব সবুজ বালীকে অব্যহতি দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মনির ঘটনাটি সত্যতা স্বীকার করে জানান, সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারনে তাদেরকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সূত্রে জানাযায়, গত ২৭ মার্চ উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ প্রতিনিধি সভায় সম্মেলন প্রস্তত কমিটির গঠন করা হয়েছে। সেই কমিটিতে আনোয়ার হোসেন খানকে আহব্বায়ক, রবিউল ইসলাম যুগ্ম-আহব্বায়ক ও এম,বি,এম মিজানুর রহমান সবুজকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আহব্বায়ক, যুগ্ম-আহব্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়নে কমিটি দেওয়ার নামে অর্থ বানিজ্য, দলীয় নেতাকর্মীদের উপর হামলাসহ নানা অভিযোগ উঠায় তাদেরকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।