• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্নের পদ্মা সেতু উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ণ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্নের পদ্মা সেতু উৎসব

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্নের পদ্মা সেতু উদ্বোধনে আনন্দ উৎসব করেছে ইতালি আওয়ামী লীগ। ইতালির রোমে সুন্দরবন রেস্তোরার হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীদের কথা স্মরন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু সহ নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন স্বাধীনতা যুদ্ধে যে ভাবে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে ঠিক তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি সহ দেশ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে।