• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বৃহত্তর সিলেটের জন্য বন্যা ও পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন ————–এস এম নুনু মিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২২, ০৩:২০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী বৃহত্তর সিলেটের জন্য বন্যা ও  পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন ————–এস এম নুনু মিয়া

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বন্যা কবলিত ও বন্যা পরবর্তী প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

এস এম নুনু মিয়া বলেন, বিরোধী দল বি,এন,পি অপপ্রচার চালাচ্ছে প্রধানমন্ত্রী নাকি সিলেটের জন্য শুধু ৩০ লাখ টাকা বরাদ্ধ করেছেন এটা সম্পর্ণ মিথ্যা বানোয়াট বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃহত্তর সিলেট সহ সারা দেশের একটি মানুষ যাতে না খেয়ে না থাকে এবং প্রত্যেক মানুষ যাতে খেতে পারে তার জন্য সরকারের সংলিস্ট বিভাগ-কে তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই আলোকে আমরা দিন-কা দিন মাঠে কাজ করছি।

এস এম নুনু মিয়া ২৬ জুন রবিবার
বিশ্বনাথ উপজেলার বৃহত্তর টেংরা গ্রামে ৮ ও ৯ নং ওয়ার্ডের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বত্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আজম আলী’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মানবাধিকার কর্মী মোঃ সিতার মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহমদ সেলিম, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক হাজী আব্দুল মতিন

উপস্হিত ছিলেন ৬নং দৌলতপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দবির মিয়া,
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী,সাধারণ সম্পাদক খালেদ আহমদ,আওয়ামী লীগ নেতা জলফুকার আলী,সমর ঘোষ,সিজিল, আনছার আহমদ,ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সহ স্হানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ