হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের নির্বাচনী জেড়ে আবুল হোসেন মাঝিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।জানাযায় গত ১৫ ই জুন হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনের পরবর্তিতে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী জাহের আকন ও তার কর্মী সমর্থকরা একের পর এক প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের মারপিট করে আসছে।কিছুদিন পূর্বে কাশেম মাঝি ও তার ছেলেকে হাতুড়ী পেটা করে পঙ্গু করে দেয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন জানায় গতকাল রবিবার সন্ধ্যা ৯ টার দিকে চরবিশর গ্রামে নতুন মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলো।তখন সবুজ মাতুব্বর,ইয়াসিন মাতুব্বার খলিল মাতুব্বর সাইফুল মাতুব্বার সহ কয়েকজন মিলে পিছন থেকে হামলা করে কুপিয়ে আমাকে জখম করে।তিনি আরো বলেন নির্বাচনে কাশেম বেপারী পক্ষে প্রচারনা করেছি বলে নির্বাচনের পরে আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বলছে।তখন আমি এলাকা ছেড়ে চলে যাই।গতকাল এলাকায় আসলে তারা আমাকে কুপিয়ে জখম করে।বিজয়ী ইউপি সদস্য জাহের আকন কুপিয়ে আহত করার বিষয় অস্কীকার করে বলেন আবুল হোসেনকে মারপিট করছে।আমি তার প্রাথমিক চিকিৎসা করেছি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন কুপিয়ে আহত করার বিষয়টি শুনেছি।সেখানে ফোর্স পাঠিয়েছি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।