• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় চরকাজল ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
গলাচিপায় চরকাজল ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

তারিখঃ ২৮ জুন ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার চরকাজল ইউনিয়নে শান্তিপূর্ণভাবে জেলেদের মধ্যে ৬৫ কেজি করে চাল দেয়া হয়েছে। রবিবার (২৫ জুন) বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ১ হাজার ৯ শত ৮০ জন জেলেকে ৬৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের মাঝে এ চাল দেওয়ায় ইউনিয়ন পর্যায়ের জেলেরা তাকে ধন্যবাদ জানান। চরকাজল ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, এ বছরে আমরা জেলেরা সকলেই চাল পেয়েছি। ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগম বলেন, আমার ৩টি ওয়ার্ডে প্রকৃত জেলেদের যাচাই বাছাই করে চাল দেয়া হয়েছে। জেলেরা এ চাল পেয়ে উপকৃত হয়েছে। চরকাজল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান খান বলেন, জেলেদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে জেলেদের চাল সহায়তা করায় জেলেরা খুশি। এ বিষয়ে গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, সরকারিভাবে চরকাজল ইউনিয়নে ১ হাজার ৯ শত ৮০ জন জেলেকে ৬৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। মৎস্য সম্পদকে টিকিয়ে রাখতে সরকারের এ সহায়তা মুখ্য ভূমিকা পালন করছে।