• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আনসারের জেলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আনসারের জেলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র‌্যালী, আলোচনা সভা, সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরনের মধ্যে দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়ার আনসার ক্যাম্প থেকে একটি র‌্যারী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাহিনীর উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) ফাতেমা সুলতানা, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে আনসার সদস্যদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও দেশাত্ববোধন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। #