• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কৃষি খাত নিয়ে পলিসি লিংকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ণ
বরিশালে কৃষি খাত নিয়ে  পলিসি লিংকের কর্মশালা

বরিশাল ব্যুরো
বরিশালে কৃষি খাতের চারটি নীতি বিষয়ে পলিসি লিংকের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর গ্রান্ড পার্ক হোটেলের সম্মেলন কক্ষে ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন।

ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এর খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. লোকমান আলী, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রাফি উদ্দিন, ঝালকাঠি মহিলা বিষয়ক কর্মকর্তা আয়েশা সিদ্দিকা ও বরিশাল জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেন। কর্মশালায় কৃষি চারটি নীতি স্তম্ভের বীজ, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। ##