স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে “বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি, ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল কাইউম সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল কাইউম সরকার। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। #