শেখ রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দায়িত্বনুভূতির সর্বোচ্চ জায়গা থেকে এবার রংপুর-কুড়িগ্রাম বন্যাকবলিত এলাকায় ২য় ধাপে ত্রান সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ -এর সাধারন শিক্ষার্থীরা। আজ বিকালে পাঁচ সদস্যের একটি দল আজ বুধবার বিকাল ৫ টায় রওনা করে কুড়িগ্রাম এর উদ্দেশ্যে। মূলত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রংপুর বিভাগীয় এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত সহায়তার পরিমাণ ১০০০০০লক্ষ টাকার বেশি নিয়ে সহায়তা করার ঘোষণা দেওয়া হয়।