• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বন্যার্তদের পাশে বরিশালের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২২, ০৯:২১ পূর্বাহ্ণ
সিলেটে বন্যার্তদের পাশে বরিশালের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ

বরিশাল ব্যুরো

দক্ষিণাঞ্চলের প্রথম ইংরেজি ভার্সনের স্কুল জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ সিলেটের বন্যা কবলিত দুর্গতদের পাশে দাড়িঁয়েছে।

বুধবার সকাল ১১টায় নগরীর কলেজ রো তে প্রতিষ্ঠিত এই স্কুলের নীলা অডিটোরিয়ামে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাতে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিষ্ঠান থেকে ৮১ হাজার
৫৪০ টাকার চেক তুলে দেয়া হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম শেলী এই চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট লিপি সরকার, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের ইংরেজিতে প্রাঞ্জল বক্তৃতায় জেলা প্রশাসক উৎফুল্ল ও বিস্ময় প্রকাশ করেন। বিশেষ ভাবে শিক্ষার্থীদের আর্তমানবতার সেবা দানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ##