স্টাফ রিপোর্টার
পটু্য়াখালীর দশমিনায় সময় এবং স্থানের সাথে লবনাক্ততার পরিবর্তন ও সম্ভাব্য অভিযোজনের পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে পটু্য়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ কর্মশালার আয়োজন করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, পটু্য়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মোঃ শামীম মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসফাতুজ্জামান ভূঁইয়া,সহকারী অধ্যাপক মরিয়ম আক্তার মৌসুমি,স্থানীয় ইউএনও মহিউদ্দিন আল হেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ প্রমুখ।###