• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ঢাকাগামী সিবিসি পরিবহনের কাউন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২২, ১৫:০০ অপরাহ্ণ

বাকেরগঞ্জ প্রতিনিধি-
নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে কুয়াকাটা থেকে ঢাকায় পৌঁছাতে ২৬ জুন সিবিসি পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৫ টায় বরিশাল-পটুয়াখালী সহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে দোয়া-মিলাদের মাধ্যমে সিবিসি পরিবহনের বাকেরগঞ্জ কাউন্টারের উদ্বোধন করা হয়েছে।

এ কাউন্টার উদ্বোধনের ফলে বাকেরগঞ্জ থেকে নিয়মিত সিবিসি পরিবহনে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাতায়াত করা যাবে।

পরিবহনটির বাকেরগঞ্জ কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কাউন্টার ইনচার্জ দানিসুর রহমান লিমন, মাই টিভি প্রতিনিধি মিজানুর রহমান সিএনএন বাংলা প্রতিনিধি মৃধা মোঃ জুয়েল, শ্রমিক নেতা মিন্টু ভুইয়া, দুলাল, খোকন, মিলন, খালেক খান, সাংবদিক উত্তম দাস, আবুল বাসার, হাবিব আকন প্রমুখ।