আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুন ২০২২ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ^নাথপুর, ০৯নং ওয়ার্ড এর মোহাম্মদ আলাউদ্দীন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(১৯)। পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ৩০ জুন ২০২২ইং তারিখ সন্ধায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কুমার পুস্কুরনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪,৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইন এর ছেলে মোঃ ইমাম উদ্দিন@শ্রাবণ(২৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক মেজর সাকিব জানান।