• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ণ
শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো
শিক্ষক হত্যা, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ শ্লোগান নিয়ে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মীরা। বরিশালের ৩৩ টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়কে (সদররোডে) এই কর্মসূচী পালন করে।

সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক নজমুল ইসলাম আকাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশিষ চক্রবর্তীর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, সাবেক সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুনিল বরন হালদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, অধ্যাপক টুনু রানী কর্মকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকদের উপর হামলা ন্যাক্কারজনক। বক্তরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হত্যাসহ শিক্ষক লাঞ্ছনাকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। ##