• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সরকারি হালটি ও অন্যের জমি দখল করে কবরস্থানের দেয়াল নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২২, ১৫:১১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সরকারি হালটি ও অন্যের জমি দখল করে কবরস্থানের দেয়াল নির্মাণ

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া‌ ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামে সরকারি হালটের ও অন্যের জমি দখল কবরস্থানেট দেয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ডিঙ্গারহাট গ্রামের মৃত খাদেম আলী হাওলদারের পুত্র আলী হোসেন হাওলাদার, আনোয়ার হাওলাদার ও দেলোয়ার হাওলাদার ইট,বালু, সিমেন্ট ও রড দিয়ে সরকারি হাল‌টের জমিসহ জাকির হোসেনের ও মাঈন‌উদ্দিন কাজীর জমিজমা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন ।এ বিষয়ে গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম কাইয়ুম খানের নিকট জমাজমি ফিরে পেতে ও আপশ মীমাংসার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন মাঈনউদ্দিন কাজী। অভিযোগ পেয়ে চেয়ারম্যান কাইয়ুম খান ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম চৌকিদারকে দিয়ে নোটিশ করেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নোটিশ তোয়াক্কা না করেই আলী হোসেনরা তাদের মত করে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মাইনুদ্দিন কাজী মন্টু ও জাকির হোসেন বলেন, আলী হোসেনরা আমাদের জমি জমা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে। আমরা বাঁধা দিলে তারা বাধা উপেক্ষা করেও কাজ করে যাচ্ছেন। আমরা উপায়ান্তর না পেয়ে জমিজমা ফেরত পেতে ও আপস মীমাংসার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি নোটিশ দিয়েছেন তাদের কাজ বন্ধ রাখার জন্য। কিন্তু তারা কাজ বন্ধ রাখেননি তারা তাদের মত করেই কাজ করে যাচ্ছেন। তারা আইন-কানুন সালিশ বিচার কিছুই মানেন না। তারা পরলেভী ভূমিদস্যু। তাদের হাত থেকে আমাদের জমি জমা ও সরকারি হালোটি জমি রক্ষার্থে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।