• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদী ব্রীজের কাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হামিদ উদ্দিন আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি হামিদ উদ্দিন আহম্মেদ জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের রাগদী ব্রীজের কাছে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে রাতে সড়ক পারাপারের সময় কোন গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। #