চট্টগ্রাম, সন্দীপের গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বেড়িবাঁধ সংলগ্ন মোঃ দেলোয়ার হোসেনের ছেলে, মোঃ ফায়েল(৭) ছেলেটি গতকাল (০১.০৭.২০২২) শুক্রবার সকাল ১১ ঘটিকা থেকে নিখোঁজ। ফায়েলের মা বলেন- আমি মনে করছিলাম, সে হয়তো কাজিনের বাড়িতে আছে। পরবর্তীতে যখন দেখল যে, ছেলে আসতেছে না এবং আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিলো তাকে পাচ্ছে না। তখন মাগরিবের সময় এলাকার মসজিদে মাইকিং করে ফায়েলের নিখোঁজের বিষয়টি এলাকাবাসীকে জানানোর পর, শত শত এলাকাবাসী ফায়েলের সন্ধানে চারদিকে খুঁজতে চলছিল। কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি।
সকাল বেলা ফায়েলকে একটি পুকুরে ভেসে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে। ছেলেটি ছিল অনেক সুন্দর কিন্তু সকালে পাওয়া গিয়েছে কুচকুচে কালো এবং সমস্ত শরীর শক্ত অবস্থায়।
স্থানীয় এলাকাবাসীগণ বলেন- জিনের মাধ্যমে তার মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
এই ধরনের ঘটনা এর আগেও এই এলাকায় আরো অনেকবার ঘটেছে আরো অনেক শিশুর লাশ পড়েছে।
পরবর্তীতে তাকে গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়ার পর, ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাটি গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু হেনাকে জানালে, তিনি ফায়েলকে দাপন- কাফনের ব্যবস্থা করতে বলেন।