• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২,ও ৩ জুলাই বরিশালের স্তানীয় দৈনিক ভোরের অঙ্গীকার, অনলাইন বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকায়, উজিরপুরের সাতলায় ইউপি সদস্যর নেতৃত্বে হামলায় ২জন আহত হয়েছে। এই শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদটি লেখা হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সাইফুল বিশ্বাস, খোকন বিশ্বাস, আতিকুর রহমান বিশ্বাস আমাকে ১০/১২জন বিএনপি সন্ত্রাসীদের নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। অপরদিকে এ হামলার ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্য ওই হামলাকারীরা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর জন্য উজিরপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আমি সাতলা ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্যের দায়িত্ব সুনামের সহিত পালন করছি। এতে ঈশ্বাম্বিত হয়ে একটি মহল সংবাদকর্মীদের ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যে প্রনোদিত, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
কালাম বিশ্বাস, ইউপি সদস্য ও সভাপতি ০৮ নং ওয়ার্ড সাতলা ইউনিয়ন আওয়ামীলীগ।