শেখ রাসেল, বশেমুরবিপ্রবিঃ ‘ক্যালিফর্নিয়া রোডে বৃষ্টির মধ্যে হাটতে অন্যরকম অনুভূতি হয়। অপূর্ণ ইচ্ছেগুলো হালকা বৃষ্টির সাথে জাগ্রত হতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ক্যালিফোর্নিয়া রোডের ব্যাপারে জানতে চাইলে এমন রোমাঞ্চকর অনুভূতির কথা বলছিলেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আসলাম হোসেন।
সড়কের দুপাশে রয়েছে সাজানো গাছ।নিচেই রয়েছে সারিবদ্ধ ফুলের বাগিচা।সবুজে ঘেরা এ মহাসড়ক বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ফুলের গাছ ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে আরো সুন্দর ও গোছালো করার চেষ্টা করে আসছে প্রতিষ্ঠানের প্রশাসন। এরই ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়া রোডকে আরো সুন্দর করে সাজানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু কালাম জানান, বিকেলে বন্ধুদের আড্ডার একটি অন্যতম জায়গা ক্যালুফোর্নিয়া রোড।সেন্ট্রাল ফিল্ড এর গা ভেসে থাকা এর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে সতেজ ও জ্ঞানকে সুশৃঙ্খল করে।