আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :আজ সকাল ১১.০০ টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী স্কুল দাবা( মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস) প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মাননীয় সচিব জনাব মেজবাহ উদ্দিন মহোদয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং দক্ষিণ এশিয়া চেস কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের ন্যায় জেলা পুলিশ যশোরও পুলিশ লাইন্স ড্রিল সেট থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল।
এসময় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),যশোর, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ।