স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পদ্ম সেতুর উদ্বোধনের ৯ দিনের পর পারিবারিক এক সফরে সড়ক পথে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (০৪ জুলাই) সকাল ৮টায় ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছান। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে।
সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারনে তাদের সড়িয়ে দেয় পুলিশ।
এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সাথে পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিবেন এবং বঙ্গন্ধুর স্মৃতিবিজরিত স্থানগুলো ঘুরে দেখবেন।পরে তিনি নিজ বাসবভনে অবস্থান করবেন। বিকাল চারটায় হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে সরকার প্রধানের। #