• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বায়োনলেজ সেন্টারের উদ্দ্যোগে সারাদেশের মেডিকেলে চান্স পাওয়া দিনাজপুরের ২৫ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবককে সংর্বধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ
বায়োনলেজ সেন্টারের উদ্দ্যোগে সারাদেশের মেডিকেলে চান্স পাওয়া  দিনাজপুরের ২৫ জন কৃতি  শিক্ষার্থী ও অভিভাবককে সংর্বধনা প্রদান

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
সারাদেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল কলেজে চান্স পাওয়া দিনাজপুরের ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা জানালো বায়োনলেজ সেন্টার দিনাজপুর।

৪ জুলাই বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমীর বর্ণিল মঞ্চে ২০২১-২২ শিক্ষা বর্ষে সারাদেশের বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের জন্যে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বায়োনলেজ সেন্টার দিনাজপুর। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সুন্দর ভবিষত ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রফেসর ডা.বি কে বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমানু চিকিতসা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. খায়রুল আলম পিয়াস। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন এডমিন এইড‘র পরিচালক তানজিমুল ইসলাম,বায়োনলেজ এর পরিচালক সাইফুল্লাহ আল জিহাদী,কিশোরগঞ্জ মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক বাবুল হোসেন ও বিরল ফরক্কাবাদ কলেজের বাংলা বিভিাগের শিক্ষক সাইয়েদুর রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.বি কে বোস।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের রতœ তৈরী হতে নিজেদেরকে মনোযোগের সাথে লেখাপড়া করার আহবান জানান। প্রতিযোগীতামুলক উচ্চ শিক্ষায় নিজের ক্যারিয়ার গড়তে সর্বচ্চ বিদ্যা পিঠে একে অপরের সাথে সৌর্হাদ সম্প্রীতি ও ভ্্রাতৃত্বে বন্ধনে মিলেমিশে চলতে হবে।

অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থী ও তার অভিভাবকদের সংবর্ধনা দেয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের সঙ্গীতের মূর্ছনায় সম্মিলিত ভাবে সবাই একসাথে আনন্দ উপভোগ করেন।