বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে রেমী বেগম (৫০) নামের এক গৃহবধূ ডায়রিয়ায় মারা গেছেন।
সোমবার (৪ জুন) সকাল ৮ টায় নিয়ামতির চামটা গ্রাম থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মৃত আবদুল সত্তার সিকদারের স্ত্রী রেমী বেগম সোমবার দিবাগত রাত ৩টার সময় ডায়রিয়া রোগে আক্রান্ত হন। এদিন সকাল ৮ টার দিকে তাকে চিকিৎসার জন্য চামটা থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে সকাল ৯ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রেমী বেগম নামের একজন গৃহবধূর মৃত্যুর খবর শুনেছেন। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসার আগেই পথে তার মৃত্যু হয়।