• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২২, ১৬:২৩ অপরাহ্ণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জে জুয়েল ফকির (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার উত্তর মির্জাগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওইদিন জুয়েল ফকির উত্তর মির্জাগঞ্জে তার চাচার ঘরের মেঝে ঢালাইয়ের কাজ করছিলেন এ সময় ঘরের মধ্যে একটি ¯িøং ফ্যনের কানেকশন ছিড়ে যায়। ওই ফ্যানের কানেকশন দেয়ার চেষ্টা করলে জুয়েল ফকির বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। হাসপাতালে চিকিৎক মাহফুজা আক্তার অঙ্কন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে জুয়েল ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
#