• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পৌর বিএনপির কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২২, ১৪:৩৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পৌর বিএনপির কর্মীসভা

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) বিকেল ৪ টার সময় সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল।

কর্মী সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আলিম জোমাদ্দার, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সিকদার, কাজী শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ কামরুল ইসলাম রাজীব প্রমুখ।

কর্মী সভায় বক্তারা দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হবে কাজ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করার আহ্বান জানান।