আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদাবাজি প্রতিরোধ করা,আইনশৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য ছাড়া মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী কোনো গাড়ি থামানো যাবে না।
মঙ্গলবার এসব কথা জানান নাভারন হাইওয়ে থানার অফিসির ইনচার্জ ইনচার্জ মন্জুরুল আলম।
তিনি বলেন, ঈদে মানুষ যানজট মুক্ত মহাসড়ক দিয়ে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কাজ করছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা এসেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরাও আমাদের পুলিশ সদস্যদের বলেছি চাঁদাবাজি ঠেকানোর পাশাপাশি পুলিশও যাতে অতীব প্রয়োজন না হলে পণ্যবাহী ট্রাক আটকে চেক না করে। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে নাভারন হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক এলাকা যশোর ঝিকরগাছা হতে বেনাপোল ও নাভারন হতে বাগআঁচড়া পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়কে নির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো গাড়ি থামানো হবে না।
পণ্যবাহী গাড়ি থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চাঁদাবাজি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।