• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র ও কাউন্সিলররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২২, ১৩:২৯ অপরাহ্ণ
শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র ও কাউন্সিলররা

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি:
শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম। গত ২৩ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়। গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয় লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি মোট ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। করপোরেশনে প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কুমিল্লা সিটির নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।